টাকা মাটি, মাটি...

সময়ঃ ৮ই নভেম্বর, ২০১৬, রাত ৮টা -

আজ রাত ১২টার পর থেকে হঠাৎই ৫০০ আর ১০০০ টাকার বড় বড় নোটগুলো সাদা কাগজ হয়ে গেল। দেশের যতো চোর, ছ্যাঁচোড় আর কালা-ধনের কারবারিদের মাথায় হাত। মোদীভাই একি করলেন! কাকপক্ষীতে ঘুণাক্ষরে জানতেও পারলো না! দশভরি সোনার চেন আর বি-এম-ডব্লু নিয়ে ঘুরে বেড়ানো টাকার কুমীরদের ঘুম ছুটে গেল। সিন্দুকে গুছিয়ে রাখা তাড়া তাড়া কড়কড়ে পাঁচশো-হাজার টাকার নোটগুলো কয়েক ঘন্টায় স্রেফ হাতমোছার ন্যাপকিন কিংবা ছোলা-বাদামের ঠোঙা হয়ে গেল। 

স্ফুলিঙ্গ

তখন সবে সন্ধ্যা হয়েছে। ইন্দ্রপ্রস্থ গ্রামের শেষ প্রান্তে দিগন্ত বিস্তৃত এই জঙ্গলটা বেশ বড় আর গভীর। যত দিন গেছে ততই বাসিন্দার সংখ্যা বেড়েছে। তাই জঙ্গলের আয়তন কমছে। মানুষজন আসে না বললে ভুল হবে, তবে পারতপক্ষে এড়িয়ে চলে। কারণটা আর কিছুই না। জঙ্গলে মধ্যে জঙ্গলের রাজত্ব চলবে না তো মানুষেররাজত্ব চলবে! কিন্তু সেটা ওই বড়-সড় মাথাওয়ালা, বুদ্ধির ঢেঁকি মানুষগুলোকে কে বোঝাতে যাবে?

আজ এখানে একটা জরুরি সভা বসেছে। গুপ্ত মন্ত্রণাকক্ষে। বেশ কিছুদিন ধরেই জঙ্গলের রাজত্বে গোলমাল লেগেই থাকে। বনবিড়াল আর বুনো কুকুর - একে অন্যকে তাড়া করে, খাঁমচা-খেমচি করে, মারপিট করে। বলা নেই, কওয়া নেই, ভালুকের দল শেয়ালের বাড়িতে হামলা করে পাকা আঙ্গুর খেয়ে আসে। শেয়াল বেচারা গাছ থেকে আঙ্গুর পাড়তেও পারে না অথচ নালিশ করতেও ছাড়ে না যে ভালুক টক আঙ্গুর পেড়ে নিচ্ছে। কিন্তু সেই সব গোলমাল বেশীক্ষন স্থায়ী হয় না, বেশী দিন তো নয়ই। কারণ এই যে বনের জনগণের বুদ্ধি-শুদ্ধি চিরদিনই কম। ঠাণ্ডা জলের তাপমাত্রার থেকেও কম। তাদের নিজেদের মাথার আকার অনুযায়ী বুদ্ধি যেমন থাকার তেমনই আছে। গরু-মোষেদের কথাই ধরোশেয়ালের মাথার থেকে বড়, তাই বুদ্ধিও একটু বেশীসেইজন্য সে বনে না থেকে মানুষের সাথে থাকেমানুষের বাচ্চারা তাদের পোষে। থাকা-খাওয়ার ভাবনা নেই। তবু সারাজীবন গলায় দড়ি পরিয়ে পোষ মেনে থাকা পোষায় নামানুষেরা সব বড্ড সেয়ানাযতদিন দুধ পায়, আদর-যত্ন করেযেই বুড়িয়ে গেল, কেউ কেউ কেটে খেয়েও নেয়সেজন্য হাতি, গণ্ডার, শেয়াল এরা কেউ মানুষের কাছে থাকে না। শুধু কাঁড়ি কাঁড়ি খায় আর পাড়ে অশ্বডিম্ব। মানুষের বাচ্চা পুষবে কেন?

রাজনের পদত্যাগঃ কয়েকটি ভাবনা

কলিকালের অসুরদের জ্বালায় দেশের সর্বোচ্চ সভাঘর থেকে আরো একবার ইন্দ্রের মহাপ্রস্থান হলো। এ দেশের অর্থনৈতিক ব্যবস্থায় সর্বোচ্চ পদাধিকারী এই মানুষটি এককথায় বলিউডের কোন নায়কের থেকে কিছু কম যান না। শুধু তাই নয়, পৃথিবীর অর্থনৈতিক জগতে যাঁরা ঘোরাফেরা করেন, তাঁরাও এই আগাগোড়া উচ্চশিক্ষিত ও মহিমান্বিত ডিগ্রির অধিকারী মানুষটিকে একডাকে চেনেন তো বটেই, আমাদের দেশে “দালাল স্ট্রীটের রজনীকান্ত” বলেও এনার পরিচিতি কম নয় 

এই তো! এতক্ষণে সবাই হাত তুলে ফেলেছেন। ঠিক তাই, তিনি আমাদের এক ও একমাত্র রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শ্রী রঘুরাম রাজন ( ট্যুইটারে লোকে ভালোবেসে বলেন R3)না চেনার কোন কারণ নেই। গত তিন বছরে দেশে-বিদেশে এমন কোন অর্থনৈতিক অথবা ব্যবসা সংক্রান্ত পত্র-পত্রিকা প্রকাশিত হয় নি, যেখানে প্রায় প্রতিটি সংখ্যায় কোন না কোন কারণে তাঁর ছবি অথবা বক্তব্য ছাপা হয় নি।

Misplaced


It's 7:30 in the Saturday evening. Sandip was about to switch off the laptop when the phone rang.

It was Maya.

Few months back, Amit and Maya were finally transferred back to Kolkata. Sandip and Amit had met few times after office hours on Saturdays.

But call from Maya was out of the blue. And that is after a hiatus of five long years!

‘What a surprise, Maya?’ - Sandip felt that it’s not his voice, but few missed heartbeats that converted into analog signal and traveled through telephone wire.

সাধু সাবধান!

বেশ কিছুদিন ধরে একটা ব্যাপার লক্ষ্য করেছেন! যত বেশী সরকারী হাসপাতাল চালু হচ্ছে, খবরের কাগজে বেসরকারী হাসপাতাল আর নার্সিংহোমের বিজ্ঞাপনের সংখ্যা ধারাবাহিক ভাবে বেড়েই চলেছে। অনেকে অজানা অনেক নতুন নতুন রোগের খবর জানাচ্ছেন। কেউ কেউ বিনামূল্যে উপদেশ দিচ্ছেন। কেউ আবার শরীরে মারাত্মক ক্ষতবিক্ষত ছবি সহ ভয় দেখাতে শুরু করেছেন। রক্ত, থুতু থেকে শুরু করে হৃৎপিন্ড, ফুসফুস, নাক, চোখ, গলা সবসুদ্ধু বারবার পরীক্ষা করাতে বলছেন। আর তা না হলে? আপনার এই রোগটি হবে, ওই অঙ্গটি বাদ যাবে কিংবা সেই অঙ্গটি পচে যাবে ইত্যাদি ইত্যাদি। এখানে পরীক্ষা করালে ২০% ছাড়। একটি অঙ্গের পরীক্ষা করানোর পরে দ্বিতীয় অঙ্গের পরীক্ষায় ৫০% ছাড় পাবেন। আরো কত কি। 

মনে হয় না হটাৎ করে বেসরকারী হাসপাতাল আর নার্সিংহোমগুলি এত জনদরদী কিংবা মানবদরদী হয়ে গেল কেন? লাখ-লাখ টাকা খরচ করে দেশের বহুল প্রচারিত খবরের কাগজের পাতার পর পাতা জুড়ে প্রতিদিন বিজ্ঞাপন দিচ্ছে। শুধুই কি আমার-আপনার ভালোর কথা ভেবে

সারমেয় সংবাদ

দিন কয়েক আগে কলকাতার একটি আবাসনে সে কি ধুন্ধুমার কাণ্ড। একদিন রাত্রে বেশ অনেকগুলি রাস্তার কুকুরকে কে বা কারা নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে গেছে। তারপর থেকে সারমেয়প্রেমীদের তুমুল বিক্ষোভ, থানায় একাধিক ডাইরি হয়েছে। আবার এদিকে কুকুরের কামড়ে ভুক্তভোগীদের পালটা বিক্ষোভ চলছে।

তবে এই রকম ঘটনা শুধুমাত্র এই কলকাতা শহরের সমস্যা নয়। এদেশের প্রতিটি ছোট-বড় শহরেই এটি একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবু যদি জিজ্ঞেস করা হয় মানুষের ভাল বন্ধু কে আছে? একবাক্যে সারমেয়র নাম প্রথমে আসবেই আসবে। অন্যদিকে আমাদের প্রত্যেকেরই রাস্তার কুকুরের তাড়া খেয়ে পড়িমরি করে দৌড়ানোর কিংবা কামড় খাওয়ার অভিজ্ঞতা আছেই আছে। আমাদের দেশের সর্বত্রই আছে। কেরালাতেও আছে।